আইএসএল

ISL 2025/26: বিদেশি নেই, সময়ও কম — তবু লড়াইয়ে প্রস্তুত মহামেডান স্পোর্টিং ক্লাব!

Published

on

নিজস্ব প্রতিনিধি: আইএসএল শুরুর আগে চ্যালেঞ্জের মুখে পড়েও আত্মবিশ্বাস হারাচ্ছে না মহামেডান স্পোর্টিং ক্লাব। বিদেশি ফুটবলারহীন স্কোয়াড এবং মাত্র ১৫ দিনের প্রস্তুতি নিয়েই নতুন মরসুমে নামছে দল। রে স্পোর্টজের একান্ত সাক্ষাৎকারে দলের ফুটবলার ফারদিন, হীরা মণ্ডল এবং অধিনায়ক আডিঙা তুলে ধরলেন নিজেদের মানসিকতা ও প্রস্তুতির ছবি।চোট কাটিয়ে ফিরে ফারদিন জানালেন, “প্রত্যেক ম্যাচে মহামেডানের হয়ে শুরু করা থেকে প্রত্যেক ম্যাচে গোল করা এটাই আমার এই মরসুমের টার্গেট। বিদেশি ফুটবলার দলে নেই, সেইটা নিয়ে ভাবছি না। নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, স্কোরিং এবেলিটি বাড়ানোর চেষ্টা করছি।” পাশাপাশি দলের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ” ম্যাচ বাই ম্যাচ আমরা নিজেদের সেরাটা দেব মাঠে, আশা করছি ইতিবাচক রেজাল্ট পাব।”

অধিনায়ক আডিঙার কথায়, ” বড় বিরতির পর খুব অল্প সময় পেয়েছি আমরা প্রস্তুত হতে, তবে আমাদের একজন চমৎকার কোচ আছেন এবং আমাদের স্কোয়াডে অনেক ইয়ং ফুটবলার আছে। যারা এই মরসুমে গেমটাইম পেলে নিজেদের উন্নতি করতে পারবে। বিদেশি ফুটবলার নেই তা নিয়ে ভাবছি না, আমরা যে আইএসএলে টপ ৬ এ শেষ করব এমনটাও নয়, তবে হ্যাঁ একেবারে নিচেও শেষ করব না আশা করছি।” সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ” এই কঠিন পরিস্থিতিতে আমাদের সাপোর্ট করার জন্যে ধন্যবাদ। আপনারা আমাদের সাপোর্ট করে যান, আমরা মাঠে নিজেদের সেরাটা দেব। আমরা আপনাদের নিরাশ করব না।”

সিনিয়র ডিফেন্ডার হীরা মণ্ডল বলেন, ” প্রিসিজন আরেকটু আগে শুরু হলে, আরো দু তিনটে প্র্যাক্টিস ম্যাচ খেললে নিজেদের মধ্যে বন্ডিংটা আরো ভাল হত। তবে আমরা একটা পরিবারের মতই আছি, অনেক জুনিয়র খেলোয়াড়রা আছে, একজন সিনিয়র হিসাবে তাদেরকে গাইড করে তাদেরকে একসাথে নিয়েই খেলব আমরা। আমার জায়গায় অন্য কেউ খেললেও, মাঠে যে খেলবে আর ডাগআউটে যে বসবে দুজনকেই নিজেদের সেরাটা দিতে হবে যে যখন সুযোগ পাবে। “

১৫ ফেব্রুয়ারি জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরু করবে মহামেডান। টুর্নামেন্টের সমস্ত ম্যাচ দেখা যাবে ফ্যানকোড অ্যাপ সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version