ইস্টবেঙ্গল

২২ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ দিয়ে শুরু আইএফএ শিল্ড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রকাশিত হল ২০২৬-২৭ আইএফএ শিল্ডের ক্রীড়াসূচি। ছ’টি দলকে দু’টি গ্রুপে ভাগ করে এ বার অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। গ্রুপ ওয়ানে রয়েছে ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব ও পাঞ্জাব এফসি। গ্রুপ টু-তে রয়েছে মোহনবাগান, শ্রীনিদি ডেকান এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি।

আগামী ২২ সেপ্টেম্বর মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের আইএফএ শিল্ড। যদিও এই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। পরের দিন, ২৩ সেপ্টেম্বর ঘরের মাঠে শ্রীনিদি ডেকান এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মোহনবাগান।

এর পর গ্রুপ পর্বের ম্যাচগুলি হবে নির্ধারিত সূচি অনুযায়ী। ২ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। তবে সেমিফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। ফাইনালের তারিখ ও ভেন্যু সম্পর্কে এখনও কোনও ঘোষণা করেনি আইএফএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version