ফুটবল

পার্থে প্রস্তুতির লড়াই, দুই ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে ব্লু টাইগ্রেসরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: তুরস্কে প্রস্তুতি শিবির শেষ করে অস্ট্রেলিয়ায় পৌঁছে আবার আন্তর্জাতিক প্রস্তুতিতে নামছে ভারতীয় মহিলা ফুটবল দল। আগামী ১৯ ও ২৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার পার্থ শহরে যথাক্রমে পার্থ রেডস্টার এফসি এবং পার্থ আজ্জুরি-র বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্লু টাইগ্রেসরা। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালমাটিনাক পার্ক-এ ভারতীয় সময় দুপুর ২টো ৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচটি হবে ম্যাসিডোনিয়া পার্ক-এ ভারতীয় সময় বিকেল ৪টেয়, যদিও দুই ম্যাচই দর্শকশূন্য অবস্থায় আয়োজন করা হবে। আগামী মাসে আয়োজিত হতে চলা এএফসি মহিলা এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬ সামনে রেখে নিজেদের প্রস্তুতি জোরদার করতেই এই ম্যাচ দুটি খেলছে ভারতীয় দল। তার আগে তুরস্ক-এ ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত, যেখানে তিনটি জয়, একটি ড্র এবং দুটি হার তুলে নিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version