আন্তর্জাতিক ফুটবল

লা মাসিয়ায় নতুন অধ্যায় তাভারেসের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৬ বছর বয়সী অজয় তাভারেসকে ঘিরে ইউরোপের একাধিক ক্লাবের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত নরউইচ সিটির একাডেমির এই প্রতিভাবান ফুটবলারকে দলে টানল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দুই বছরের চুক্তিতে ২০২৮ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবটির যুব একাডেমি লা মাসিয়ায় খেলবেন তিনি। চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ না হলেও নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে নরউইচ।

ইংল্যান্ডে জন্ম হলেও তাভারেসের রয়েছে পর্তুগিজ পাসপোর্ট, যার ফলে ১৮ বছরের আগেই ইউরোপের অন্য ক্লাবে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন। অনূর্ধ্ব-১২ স্তরে নরউইচে যোগ দেওয়া তাভারেস এখনও সিনিয়র পর্যায়ে অভিষেক করেননি। শেষবার নরউইচের অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন ৩১ জানুয়ারি, চেলসির বিরুদ্ধে। আন্তর্জাতিক স্তরে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ দলে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version