আইএসএল

ISL 2025/26: তালালের গোলে তাল কাটলো মহামেডানের।

Published

on

প্রথম ম্যাচেই ধাক্কা খেল মহামেডান স্পোর্টিং ক্লাব। রবিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে হারতে হল মেহরাজুদ্দিন ওয়াদুর দলকে। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স-এ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কোচ ওয়েন কোয়েল-এর দল। দুই প্রান্ত থেকে সানান ও মেসি বাউলির ধারাবাহিক আক্রমণে চাপে পড়ে মহামেডান রক্ষণভাগ। নবম মিনিটে হীরা মন্ডল-এর ভুল পাস ধরে বল বাড়ান প্রণয় হালদার। সেখান থেকে মাদি তালাল-এর দূরপাল্লার শট গৌরব বোরাহ-র গায়ে লেগে জালে জড়ায়।২২ মিনিটে সানানের বাড়ানো বলে মেসি বাউলির গোল অফসাইডে বাতিল হয়। ৩৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন অ্যাডিসন। দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি জামশেদপুর। ম্যাচের শেষ মুহূর্তে ৯৩ মিনিটে মহামেডানের প্রথম অন টার্গেট শট নেন অ্যাডিসন। তবে গোল আসেনি। মহামেডানের পরবর্তী ম্যাচ ২০ তারিখ গোয়ার বিরুদ্ধে, তার আগে মরসুমের শুরুতেই চাপে পড়ল কোচ মেহরাজুদ্দিন ওয়াদু-র দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version