ফুটবল

সাহালের চোটে চিন্তার মেঘ জমছে মোহনবাগানে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মঙ্গলবার ক্লাব তাঁবুতে তখন সবে অনুশীলন শুরু হবে। মোহনবাগান ফুটবলারদের এক ঝলক দেখার আশায় দাঁড়িয়ে প্রায় ৬০-৭০ জন সমর্থক। দেখা পেলেই শুরু হচ্ছে সেলফির আবদার। দিল্লি ম্যাচের পর কলকাতায় যুবভারতীতে অনুশীলনে দর্শকদের ভিড় ছিল না। কিন্তু পরপর তিন ম্যাচ জিততেই ঘরের মাঠে সমর্থকদের আওয়াজে কান পাতা দায়। তিনটি জয় বদলে দিয়েছে মোহনবাগানকে। তবে ভাল শুরু হলেই যে শেষ ভাল হবে, তার নিশ্চয়তা কোথায়!
পঞ্জাব ম্যাচে চোট পেয়ে উঠে গিয়েছিলেন সাহাল। মঙ্গলবার অনুশীলন শেষে তাঁকে মেডিক্যাল রুম থেকে বেরোতে দেখা গেল ক্রাচে ভর দিয়ে। খুব ধীরে হাঁটছেন। চোট পাওয়া পা-টিও সাবধানে ফেলছেন। এই দৃশ্য দেখেই চিন্তা নিয়ে বাড়ি ফিরলেন মোহনবাগান সমর্থকরা।
যদিও এ দিন আক্রমণাত্মক অনুশীলনে জোর দিয়েছেন প্যানাজিওটিস দিলেম্পেরিস। বিশ্রাম দেওয়া হয়েছিল রাহুল বেকেকে। তাঁর জায়গায় খেলেছেন মেহতাব। ফাঁকা ১০ নম্বর জায়গায় থাপাকে খেলিয়ে দেখেছেন কোচ।
তবে খুশির খবর, দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন জেমি ম্যাকলারেন। ওড়িশা ম্যাচের দ্বিতীয়ার্ধে তাঁকে নামানো হতে পারে।
সব মিলিয়ে মোহনবাগানের এখন তিন চিন্তা—সাহালের চোট কতটা গুরুতর, মিগুয়েল কবে মাঠে ফিরবেন এবং মাঝমাঠের স্তম্ভ আপুইয়া কবে পুরোপুরি সুস্থ হবেন। সোমবার অনুশীলনে এলেও মঙ্গলবার দেখা যায়নি আপুইয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version