আইএসএল

তৈরি অ্যান্টন, বিশ্রামে মিগুয়েল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : একদিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকেই জামশেদপুর ম্যাচের প্রস্তুতিতে ঝাঁপাল অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। মঙ্গলবার শুরুতে হালকা শারীরিক অনুশীলন, তার পরে পাসিং ড্রিল এবং শেষে ছোট পরিসরের প্রস্তুতি ম্যাচে ফুটবলারদের দেখে নিলেন কোচ অস্কার। দ্রুত পাস ও মাঝমাঠের নিয়ন্ত্রণে বিশেষ জোর ছিল এ দিনের সেশনে।

তবে এইদিন মিগুয়েল ও সউল ক্রেসপো প্রথমে শারীরিক অনুশীলনে অংশ নিলেও পরে সাইড লাইনে দেখা যায় দুজনকে। নেক স্ট্রেন নিয়েই প্রথম খেলেছিলেন মিগুয়েল। দ্বিতীয় ম্যাচেও তাঁর উপরে ভালই চাপ পড়েছে। তাই মঙ্গলবার মিগুয়েলকে ওয়ার্ম আপের পরেই বিশ্রাম দেওয়া হয়। সূত্রের খবর, তিনি সুস্থ এবং বুধবার থেকেই পুরোদমে অনুশীলনে ফিরবেন।

এদিকে প্রথম একাদশে আসতে পারেন নতুন বিদেশি অ্যান্টন সজবার্গ। তবে তাঁকে একটু ভিন্ন ভূমিকায় ব্যবহার করার ভাবনা কোচের। সূত্রের খবর, রাইট চ্যানেলে নন্দকুমারের বদলে শুরু থেকেই এডমুন্ডকে খেলানোর ভাবনা রয়েছে। একই সঙ্গে এডমুন্ডের জায়গায় অ্যান্টনকে। মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সংযোগ আরও মজবুত করতেই তাঁকে লিংকম্যানের ভূমিকায় ব্যবহার করতে চাইছেন তিনি। ২৫ বছর বয়সী ফুটবলারটির গতি এবং গোটা মাঠ জুড়ে খেলার প্রবণতা রয়েছে। তাই মাঝমাঠ নিয়ন্ত্রণে তার অসুবিধা হবে না বলেই মনে করছে ম্যানেজমেন্টে।

অন্যদিকে মহেশ সিং মূল দলের থেকে আলাদাভাবেই রিহ্যাব সারছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় বেশ চনমনে দেখাচ্ছে তাঁকে।জামশেদপুরের বিরুদ্ধে হয়তো শেষ ২০ মিনিট তাঁকে খেলিয়ে দেখে নিতে পারেন কোচ। তবে সাউল ক্রেসপোকে নিয়ে ধোঁয়াশা কাটেনি। পেশির টানে দিল্লি ম্যাচ মিস করেছিলেন। সূত্রের খবর,গোয়া ম্যাচের আগেও তাঁর ফেরা কঠিন বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version