আন্তর্জাতিক ফুটবল
নতুন নজির গড়লেন মেসি,টপকে গেলেন পেলেকে
রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: কয়েক দিন আগেই ৯০০ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে নিজের নাম লিখিয়েছিলেন লিওনেল মেসি। এবার নিজের জীবনে আরও এক উজ্জ্বল অধ্যায় যোগ করলেন তিনি। ৯০১ গোলের মাইলফলকে পৌঁছনোর রাতেই তিনি নতুন করে নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রাখলেন,ফ্রি-কিক থেকে গোল করার ক্ষেত্রে। এই গোলের মাধ্যমে তিনি টপকে গেলেন ফুটবল সম্রাট পেলে কে, যিনি ক্যারিয়ারে ফ্রিকিক থেকে ৭০টি গোল করেছিলেন। মেসির সংখ্যা এখন ৭১, ফলে এই তালিকায় তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন আরেক ব্রাজিলিয়ান তারকা জুনিনহো। যার ফ্রিকিক থেকে গোল ৭৭টি।
মেজর লিগ সকারে নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। প্রথম দিকে এগিয়ে গিয়েও চাপে পড়ে যায় ইন্টার মায়ামি। প্রতিপক্ষ পাল্টা আক্রমণে ম্যাচে ফেরে এবং একসময় এগিয়েও যায়। সেই সময়ই ফ্রিকিক পায় ইন্টার, ফ্রিকিক নিতে এগিয়ে আসেন মেসি। পেনাল্টি বক্সের বাইরে থেকে তাঁর বাঁ পায়ের নিখুঁত ফ্রি-কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়িয়ে যায়, সমতা ফেরায় ইন্টার। পরে মিকায়েল দস স্যান্টোসের হেডে জয় নিশ্চিত হয় মায়ামির।
তবে আসন্ন বিশ্বকাপে মেসি বড় ভরসা হতে চলেছেন আর্জেন্টাইন জাতীয় দলের, কিন্তু তার আগে তাকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি কোচ মাশ্চেরানো। আর এতেই চিন্তা বাড়ছে আর্জেন্টাইন থিঙ্ক ট্যাংকের।
