আন্তর্জাতিক ফুটবল

চেলসির বিরুদ্ধে কষ্টার্জিত জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথিয়াস কুনহা। ম্যাচের শুরু থেকেই চেলসির উপর দাপট বজায় রেখেছিল মাইকেল ক্যারিকের দল। ম্যাচের ৪৩ মিনিটে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন কুনহা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল চেলসি। ৬২ মিনিটে লিয়াম ডেলাপের হেডার ক্রসবারে লেগে প্রতিহত হয়। ম্যাচে সময় যত গড়িয়েছে, ততই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে চেলসি। ৭০ মিনিটে ফ্রি কিক পেয়েও গোল করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলে কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version