আন্তর্জাতিক ফুটবল
LALIGA 2025/26: শেষ লগ্নে গোল, বার্সেলোনাকে স্তব্ধ করল জিরোনা
মঙ্গলবার লা লিগা-য় চমক উপহার দিল জিরোনা। নাটকীয় ম্যাচে তারা ২-১ গোলে হারিয়ে দিল বার্সেলোনা-কে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৯ মিনিটে ডিফেন্ডার পাউ কুবারসি-র গোলে এগিয়ে যায় বার্সা। তবে মাত্র তিন মিনিট পরই থমাস লেমার গোল করে সমতা ফেরান জিরোনার হয়ে। এরপর একাধিক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোল পায়নি বার্সেলোনা। উল্টে ম্যাচের ৮৬ মিনিটে ফ্রান বেলট্রান জিরোনাকে এগিয়ে দেন। অতিরিক্ত সময়ে জোয়েল রোকা লাল কার্ড দেখলেও ম্যাচে ফিরতে পারেনি হান্সি ফ্লিক-এর দল।
এই হারের ফলে টেবিলে রিয়াল মাদ্রিদের পরেই থাকতে হচ্ছে বার্সেলোনাকে।
