আন্তর্জাতিক ফুটবল

LA LIGA 2025/26: ইয়ামালের হ্যাটট্রিক, বড় ব্যবধানে জয় বার্সেলোনার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান! ফুটবল জীবনে নিজের প্রথম হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন লামিনে ইয়ামাল। তরুণ ইয়ামাল ইতিমধ্যেই ফুটবল বিশ্বের বিস্ময়। তবুও যেন তার পা থেকে হ্যাটট্রিকের অপেক্ষা করছিল অনুরাগীরা। শনিবার রাতে সেই অপেক্ষার অবসান ঘটল। ভিলারিয়ালের বিরুদ্ধে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেল বার্সেলোনা। একাই তিনটি গোল করলেন ইয়ামাল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর আধিপত্য বজায় ছিল কাতালান জায়ান্টদের। ২৮ মিনিটেই দলকে এগিয়ে দেন ইয়ামাল। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল হজম করে বার্সেলোনা। ৬৯ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ইয়ামাল। ম্যাচের সংযুক্তি সময়ে দলের হয়ে চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন লেওয়ানডোস্কি। এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল বার্সেলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version