আন্তর্জাতিক ফুটবল
বিশ্বকাপের মঞ্চে, নিজেদের ফিরে পাওয়ার লড়াই ইতালির
রে স্পোর্টজের ওয়েবডেস্ক : একসময়ের বিশ্ব ফুটবলের পরাশক্তি, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, আজ যেন নামছে নিজেদের অস্তিত্ব প্রমাণের লড়াইয়ে। ২০১৪ সালের পর থেকে বিশ্বকাপ মঞ্চে ধারাবাহিক ব্যর্থতা ‘আজুরি’দের তাড়া করে ফিরছে। ২০১৮ ও ২০২২—দুই বিশ্বকাপেই মূল পর্বে জায়গা না পাওয়ার হতাশা এখনও তাজা। সেই ইতিহাস বদলানোর সুযোগ ইতালির সামনে, তবে পথ মোটেই সহজ নয়।এবার ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে প্লে-অফের কঠিন পরীক্ষায় নেমেছে ইতালি। সেমিফাইনালে স্যান্ড্র টোনালি এবং মসিও কেন এর দাপটে নর্থ আয়ারল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস কিছুটা ফিরেছে। তবে ইটালি কোচ গুট্টাসো সতর্কই থাকতে চাইছেন। তাঁর স্পষ্ট বার্তা, “আরও একটি অত্যন্ত কঠিন ম্যাচ খেলতে হবে আমাদের। বসনিয়া ও হারজেগোভিনা অভিজ্ঞ দল। আমরা শুধু এক ধাপ এগিয়েছি। এখনও এভারেস্ট জয় বাকি রয়েছে।”প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা কিন্তু চমক দিতে প্রস্তুত। ওয়েলসকে টাইব্রেকারে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। অতীত ইতিহাসে ইতালিকে হারানোর নজিরও রয়েছে তাদের। উপরন্তু, দলের একাধিক ফুটবলার ইতালির লিগে খেলার অভিজ্ঞতা রাখায় লড়াই আরও কঠিন হতে চলেছে।
