আইএসএল
প্রথম বার আইএসএলের মঞ্চে জায়গা পেল শুভম
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আনুষ্ঠানিক ভাবে স্ট্রাইকার শুভম রাওয়াতকে দলে স্বাগত জানাল চেন্নাইয়ন এফসি। ২৫ বছর বয়সী দিল্লির এই ফুটবলার এবারই প্রথম আইএসএলে খেলার সুযোগ পাচ্ছেন। সুদেবা দিল্লি এফসির অ্যাকাডেমি থেকে উঠে আসা শুভম কেরিয়ারের শুরুতেই বিদেশে পাড়ি দিয়েছিলেন। স্পেনের নিচের সারির দল সিডি লোসা এবং অলিম্পিক জাতিভাতে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এরপর ভারতে ফিরে সুদেবা দিল্লি এফসির সিনিয়র দলের হয়ে খেলেন শুভম। গত তিন মরসুম ছিলেন ডেম্পো স্পোর্টস ক্লাবে। গোয়ার ক্লাবটির হয়ে ধারাবাহিক ভাবে খেলে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই স্ট্রাইকার। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এ বার আইএসএলের দরজা খুলে গেল তাঁর সামনে।
চেন্নাইয়নে যোগ দিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগে নিজের পরিচয় তৈরি করার সুযোগ পাবেন শুভম। আক্রমণভাগে তাঁর গতি, পরিশ্রম এবং গোল করার দক্ষতার দিকে নজর থাকবে। প্রথম বার আইএসএলে নামার আগে নতুন ক্লাবের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য হবে ২৫ বছর বয়সী এই দিল্লির ফুটবলারের।
