আইএসএল

ISL 2025/26: ম রশুমের প্রথম ড্র ওডিশা-কাশি ম্যাচে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৫-২৬ মরশুমের আইএসএলের দ্বিতীয় গেমউইকে মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে গোলশূন্য ড্র করল ওডিশা এবং ইন্টার কাশি। মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ওডিশা, আর লিগে আত্মপ্রকাশের পর আত্মবিশ্বাসী ইন্টার কাশি। দুদলই সমানে সমানে লড়াই করলেও গোলের দেখা মেলেনি। এটাই চলতি মরশুমের প্রথম গোলশূন্য ম্যাচ।

ওডিশা নয়টি ও ইন্টার কাশি আটটি শট নিলেও লক্ষ্যে ছিল দুদলেরই মাত্র দুটি করে প্রচেষ্টা। ম্যাচের সেরা নির্বাচিত হন রাহুল কেপি।

শুরুতেই আক্রমণে ঝাঁপায় ইন্টার কাশি। প্রথম মিনিটেই টোম্বা সিংয়ের দূরপাল্লার শটে তৎপর সেভ করেন অমরিন্দর। পাল্টা আক্রমণে রাহুলের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। সেটপিস থেকে সুহাইর ভিপি ও থোইবা সিং সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। বিরতির আগে ভানলালরুয়াতফেলার নিচু শট সহজেই ধরেন গোলরক্ষক লুইস তারেস।

দ্বিতীয়ার্ধে রোহিত দানুর হেড ও ভানলালরুয়াতফেলার বাঁ-পায়ের শট রক্ষণে আটকে যায়। শেষ দিকে ইন্টার কাশি চাপ বাড়ালেও গোল আর এল না। ফলে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ে দুই দল।যার ফলে দুটি ম্যাচ ড্র করে টেবিলের সাত নম্বরে থাকলো ইন্টার এবং আট নম্বরে ওডিশা এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version