আইএসএল

ISL 2025/26: ‘ সুপার সাবে ‘ বাজিমাত! পঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

Published

on

অর্পণ দেবনাথ, কলকাতা : দ্বিতীয়ার্ধে সুপার সাব হিসেবে নেমে সাহাল আব্দুল সামাদ ও জেসন কামিন্সের গোলে রুদ্ধশ্বাস লড়াইয়ে পঞ্জাব এফসিকে ৩-২ ব্যবধানে হারাল মোহনবাগান। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে দু’বার পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে তিন পয়েন্ট তুলে নেয় মেরিনার্সরা। ম্যাচের ১২ মিনিটে দানি রামিরেজের গোলে এগিয়ে যায় পঞ্জাব। তবে ২৯ মিনিটে জেমি ম্যাকলারেন সমতা ফেরান। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে এফিওং এনসুঙ্গুসি জুনিয়রের গোলে আবার এগিয়ে যায় পঞ্জাব। কিন্তু বদলি সাহাল ৭৩ মিনিটে গোল করে ফের সমতায় ফেরান বাগানকে। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই সংযোজিত সময়ে কামিন্সের বাঁক খাওয়া ফ্রিকিক জালে জড়িয়ে গেলে প্রথমবারের মতো লিড নেয় মোহনবাগান এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রাখে।

এই জয়ের ফলে আইএসএল লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান। মোহনবাগানের পরবর্তী ম্যাচ ১৯ এপ্রিল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গুয়াহাটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version