আইএসএল

ISL 2025/26: গুয়াহাটিতে নর্থইস্টের ভরাডুবি, বড় জয়ে দিল্লি

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে দ্বাদশ আইএসএলের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৩-০ গোলে পরাজিত করল স্পোর্টিং ক্লাব দিল্লি। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর দাপট দেখায় দিল্লি শিবির।

ম্যাচের ৬৫ ও ৬৯ মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন জোসেফ সানি। এরপর ৮১ মিনিটে মহম্মদ আইমেনের গোল ব্যবধান আরও বাড়ায় এবং জয় নিশ্চিত করে স্পোর্টিং ক্লাব দিল্লি।

এই জয়ের ফলে ৭ ম্যাচে ২টি জয় ও মোট ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে উঠে এল স্পোর্টিং ক্লাব দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version