আইএসএল
ISL 2025/26: ইউসুফের জোড়া গোল, দাপুটে জয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : এলেন, দেখলেন, জয় করলেন—প্রথম ম্যাচের পর ইউসুফ এজ্জেজারির পারফরম্যান্স বর্ণনা করতে এই কথাগুলোই যথেষ্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল মরশুমের সূচনাতেই ইস্টবেঙ্গল ৩-০ ব্যবধানে হারাল নর্থইস্ট ইউনাইটেডকে। জোড়া গোল করেন ইউসুফ, একটি গোল করেন ব্রাজিলিয়ান মিগুয়েল।শেষ কয়েক বছর ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় সমস্যা ছিলো আক্রমণভাগ। গোল করার লোকের অভাবে বারংবার অসুবিধায় পরতে হয়েছিল ইস্টবেঙ্গলকে।এই বছর আইএসএল শুরুর আগেই তিন জন স্ট্রাইকার বদলি করে লাল হলুদ ব্রিগেড। ইউসুফকে ঘিরে সমর্থকদের মনে প্রশ্ন থাকলেও প্রথম ম্যাচেই তার জবাব দিলেন স্পেনের এই ফরোয়ার্ড।প্রথমার্ধে বলের দখল ও পাসিং ফুটবলে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি ইস্টবেঙ্গল। বাসিম রাশিদের একটি শট পোস্টে লেগে ফিরে আসে, নর্থইস্ট গোলরক্ষক গুরমিতও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। দ্বিতীয়ার্ধে নন্দার বদলে এডমুন্ড নামার পর গতি বাড়ে আক্রমণে। ৬৫ মিনিটে বিপিনের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে ইউসুফ এগিয়ে দেন দলকে। পাঁচ মিনিট পর এডমুন্ডের পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। শেষ মুহূর্তে মিগুয়েলের গোলে নিশ্চিত হয় ৩-০ জয়।মরশুমের শুরুতেই এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত সমর্থকরা।আসা দেখছেন লিগ শিল্ড জয়ের
