আইএসএল
ISL 2025/26: মুম্বাই বিরুদ্ধে একমাত্র লক্ষ্য জয়, ড্র মানে সুযোগ নষ্ট বললেন সার্জিও লোবেরা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : লিগ টেবিলে প্রথম স্থানে থাকার জন্য জেতা ছাড়া অন্য কোন উপায় নেই এমনই দাবি করলেন মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। শুক্রবার ২০২৬ আইএসএল মরশুমের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই এর বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে নামছে মোহনবাগান। ড্র করলেও প্রথম স্থানে থাকবে মোহনবাগান তবে সেই নিয়ে ভাবতে নারাজ সার্জিও লোবেরা। তার মতে “ড্র করে সন্তুষ্ট থাকার জায়গা নেই। ৩ পয়েন্টের লক্ষ্য নেমে এক পয়েন্ট পাওয়া মানে সুযোগ হাতছাড়া করা। তাই আগামী ম্যাচ মাস্ট উইন ” প্রতিপক্ষকে যথেষ্ট শক্তিশালী বলেই মানছেন লোবেরা। দলের সিনিয়র ফুটবলারদের অভিজ্ঞতা ও আক্রমণভাগের দক্ষতা নিয়ে মুম্বইকে সতর্কতার সঙ্গেই মোকাবিলা করতে চান তিনি। তবে তাঁর মতে, “ব্যক্তিগত নয়—দলগত পারফরম্যান্সই পার্থক্য গড়ে দেবে।”।ম্যাচে বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রাখা ও রক্ষণে শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দিয়েছেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক ম্যাচগুলোতে গোলের সুযোগ নষ্ট হওয়ায় হতাশা রয়েছে কোচের। তাই ফিনিশিং উন্নত করাই এখন বড় চ্যালেঞ্জ।এদিকে মাঝমাঠের ফুটবলার আপুইয়াও একই সুরে কথা বলেছেন। “কোচের পরিকল্পনা মেনে দলগত সাফল্যই আমার প্রধান লক্ষ্য। ব্যক্তিগত পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও আরও কার্যকর ভূমিকা রাখতে চাই দলের জন্য।” পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা মুম্বাই ঘাড়ে নিশ্বাস ফেলছে মোহনবাগানের। মোহনবাগানের বিরুদ্ধে জিততে পারলে প্রথম স্থান অধিকার করবে তাঁরা। তাই বলাই যায় শিরোপা জয়ের সমীকরণে মোহনবাগানের বেশ গুরুত্বপূর্ণ ধাপ হতে চলেছে মুম্বাই ম্যাচ।
