আইএসএল

ISL 2025/26: বদলি নেমেই বাজিমাত, ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে নর্থইস্ট ছিনিয়ে নিল গুরুত্বপূর্ণ পয়েন্ট

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শ্রী কান্তিরাভা ক্রীড়াঙ্গনে জমাট লড়াই, কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ল বেঙ্গালুরু এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি। আইএসএল ২০২৫-২৬ মরসুমের ১১তম ম্যাচ ১-১ গোলে ড্র। প্রথমার্ধে ব্রায়ান সানচেজের দূরপাল্লার শটে এগিয়ে যায় বেঙ্গালুরু। ২০ মিনিটে আশিক কুরুনিয়ানের পাস ধরে বাঁ দিক কেটে ঢুকে ডান পায়ে জোরালো শটে জাল খুঁজে নেন তিনি।

শুরুর দিকে অবশ্য নর্থইস্টই বেশি আক্রমণাত্মক ছিল। পার্থিব গগৈ ও জিথিন মাদাথিল সুব্রান গুরপ্রীত সিং সান্ধুকে ব্যস্ত রাখেন। অ্যান্ডি রদ্রিগেসের সেট-পিস থেকে একাধিকবার বিপদ তৈরি হয়।

দ্বিতীয়ার্ধে বদলি নেমে ম্যাচ ঘুরিয়ে দেন লালরিনজুয়ালা। ৬৮ মিনিটে আশির আখতারের লং বল নিয়ন্ত্রণ করে সান্ধুর মাথার উপর দিয়ে চমৎকার ফিনিশে সমতা ফেরান তিনি। ম্যাচের সেরাও হন লালরিনজুয়ালা। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগ করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version