আইএসএল

ISL 2025/26: লড়াই দিতে প্রস্তুত, বেনালির ছোঁয়ায় বদলে যাওয়া নর্থইস্ট

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন :-চার বছর আগেও আইএসএলের মঞ্চে নর্থইস্ট ইউনাইটেডকে খুব একটা গুরুত্ব দিত না প্রতিপক্ষরা। লিগ টেবিলের নিচের দিকেই ঘোরাফেরা করত দলটি, অনেকেই তাদের সহজ তিন পয়েন্ট হিসেবেই ধরতেন। তবে গত দুই মরশুমে বদলে গেছে ছবিটা। কোচ পেদ্রো বেনালি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমূল পরিবর্তন এসেছে দলে। টানা দু’বার ডুরান্ড কাপ জিতেছেন তারা, গত মরশুমে আইএসএলে খেলেছেন প্লে-অফ পর্ব।বেনালির পরিকল্পনায় দলে যুক্ত হয় একাধিক বিদেশি ফুটবলার। তাঁদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ছিল আলাদিন আজারেই। ২০২৪-২৫ আইএসএলে গোল্ডেন বুট জেতেন তিনি, ২৫ ম্যাচে করেন ২৩ গোল। নর্থইস্টের ম্যাচ মানেই আজারেইর গোল—এমন সমীকরণ তৈরি হয়ে গিয়েছিল গতবছর। তাঁর সঙ্গে জ্বলে ওঠেন জিথিন এম এস, পার্থিব গগৈ ও আসির আখতারের মতো ভারতীয় ফুটবলাররাও।তবে দীর্ঘদিনের আইএসএল অনিশ্চয়তার কারণে এ বার ইন্দোনেশিয়ার একটি ক্লাবে লোনে চলে গেছেন আজারেই। ফলে তিন বিদেশি নিয়েই মরশুম শুরু করতে হচ্ছে নর্থইস্টকে। যদিও শক্তি বাড়াতে দলে যোগ দিয়েছেন জোরিও ও লালবিয়াকনার মতো ফুটবলাররা।২০২৫-২৬ মরশুমের প্রথম ম্যাচে তরুণ ভারতীয় স্কোয়াড ও তিন বিদেশিকে নিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত জুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version