আইএসএল

ISL 2025/26: প্রীতম কোটালের ভুলে তিন পয়েন্ট আইল্যান্ডার্সের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : আইএসএল ২০২৫-২৬ মরসুমে জয় দিয়েই অভিযান শুরু করল মুম্বই সিটি এফসি। মুম্বই ফুটবল অ্যারেনায় ৭ নম্বর ম্যাচে চেন্নাইয়িন এফসিকে ১-০ গোলে হারাল আইল্যান্ডার্সরা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের নিষ্পত্তি হল ৪৮ মিনিটে প্রীতম কোটালের আত্মঘাতী গোলে।প্রথমার্ধে মাঝমাঠের লড়াইয়ে একে অপরকে কার্যত নিষ্ক্রিয় করে দেয় দুই দল। স্পষ্ট সুযোগ ছিল হাতেগোনা। হোর্হে পেরেইরা দিয়াসকে হোর্হে অর্টিজ বাড়িয়ে দিলে তাঁর শট দুর্দান্ত ভাবে বাঁচান মহম্মদ নওয়াজ। পরে ব্র্যান্ডন ফার্নান্ডেজের নিখুঁত পাস থেকে লালিয়ানজুয়ালা ছাংতের সেট-আপে অর্টিজের চেষ্টা ফের রুখে দেন নওয়াজ। অন্যদিকে ইরফান ইয়াদওয়াদ ও ইনিগো মার্টিনকে লক্ষ্য করে লং বলের উপর নির্ভর করে চেন্নাইয়িন, কিন্তু মুম্বই রক্ষণ ছিল সতর্ক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গতি বাড়ায় মুম্বই। জনি কাউকোর ক্রস প্রীতমের গায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।

পিছিয়ে পড়েও চেন্নাইয়িন উইং দিয়ে আক্রমণ চালায়, মোট ১৫টি কর্নার পেলেও ফুরবা লাচেনপাকে পরীক্ষায় ফেলতে পারেনি। শেষদিকে মন্দার রাও দেশাইয়ের সুযোগও কাজে লাগেনি।শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে তিন পয়েন্ট পকেটে পুরল মুম্বই। ম্যাচের সেরা নির্বাচিত হন আকাশ মিশ্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version