আইএসএল

ISL 2025/26: নর্থইস্টকে হারিয়ে আইএসএলে প্রথম জয় পেল ওড়িশা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে দাপুটে ফুটবল খেলে বড় জয় তুলে নিল ওড়িশা এফসি। নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৪-১ গোলে হারিয়ে চলতি মরসুমে প্রথম জয় পেল জাগারনাটসরা। জোড়া গোল করে ম্যাচের নায়ক রাহুল কেপি। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ওড়িশা। মাত্র ৬ মিনিটেই প্রতিপক্ষের ডিফেন্সের ভুলে বল পেয়ে সহজেই গোল করে দলকে এগিয়ে দেন রাহুল। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ১০ মিনিটে পাল্টা আক্রমণে সমতা ফেরায় স্বাগতিকরা। নর্থইস্টের হয়ে সমতাসূচক গোলটি করেন ম্যাকার্টন নিকসন। ২৪ মিনিটে কর্নার থেকে গোল করে আবারও ওড়িশাকে এগিয়ে দেন অভিষেক ম্যাচ খেলতে নামা শুভম ভট্টাচার্য। প্রথমার্ধের শেষের দিকে বড় ধাক্কা খায় নর্থইস্ট—লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ডিফেন্ডার মায়াকান্নান মুথু। একজন কম নিয়ে দ্বিতীয়ার্ধে চাপ সামলাতে পারেনি হাইল্যান্ডার্সরা। ৬৫ মিনিটে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান রাহুল। ৬৮ মিনিটে গোল লাইন থেকে একটি বল বাঁচাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ওরাম বেকে। ফলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১।শেষ দিকে চেষ্টা করলেও আর ম্যাচে ফেরার রাস্তা খুঁজে পায়নি নর্থইস্ট। ম্যাচের সেরা নির্বাচিত হন রাহুল কেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version