আইএসএল

ISL 2025/26: এগোচ্ছে মুম্বাই পিছিয়ে পরছে কেরলা

Published

on

রে স্পোর্টজের ওয়েবডেস্ক : ঘরের মাঠ, সমর্থকদের গর্জন,সবই ছিল কেরলার পক্ষে। তবু শেষ হাসি হাসল মুম্বাই সিটি এফসি। কেরলের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ২০২৫-২৬ মরশুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ ব্যবধানে হার মানল কেরেলা ব্লাস্টার্স ।

সিটি গ্রুপ সরে যাওয়ার পর বাজেটে রদবদল হলেও মুম্বাই যে এখনও শীর্ষ লড়াইয়ের দল, তা ফের প্রমাণিত।ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় কেরল। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণের সংখ্যায় এগিয়েই ছিল তারা। তবে গোলের মুখ খুলতে পারেনি। উল্টোদিকে ২৪ মিনিটে দানিস ফারুকের ফাউলে পেনাল্টি পায় মুম্বাই। পেরেরা দিয়াজের শট দুর্দান্ত ভাবে ঠেকান আর্স আনোয়ার, যিনি এ মরশুমেই মোহনবাগান থেকে কেরলে যোগ দিয়েছেন। ফলে বিরতিতে ফলাফল ছিল গোলশূন্য।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ছবিটা। বিরতির পর ৪৭ মিনিটে ব্র্যান্ডনের দূরপাল্লার শট থেকে বল পেয়ে গোল করেন ছাংতে। একা গোলরক্ষককে সামনে পেয়ে ভুল করেননি তিনি। এরপর দুই দলই চেষ্টা চালালেও আর গোল হয়নি। এক গোলেই ম্যাচ জিতে টানা দ্বিতীয় জয় তুলে নিল মুম্বাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version