আইএসএল
ISL 2025/26: ৮৪ মিনিটে সমতায় মুম্বাই , জয় হাতছাড়া নর্থইস্টের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : আইএসএলের চলতি মরসুমে রবিবার মুম্বাই সিটি এফসি এবং নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ ১-১ গোলে ড্র হলো মুম্বাই ফুটবল অ্যারিনায়।
ম্যাচের ৪৮ মিনিটে জিতিন এমএস-এর গোলে এগিয়ে যায় নর্থইস্ট। মাঝমাঠ থেকে অ্যান্ডি রদ্রিগেজের ফ্রি-কিকের বল জটলার মধ্যে পেয়ে ডান পায়ে নিখুঁত শটে গোল করেন তিনি।
পিছিয়ে পড়ার পর চাপ বাড়ায় মুম্বই। একাধিক আক্রমণের পর অবশেষে ৮৪ মিনিটে সমতা ফেরান লালিয়ানজুয়ালা ছাংতে। পেরেইরা দিয়াজের শট গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি বলে হেড করে জালে জড়ান ছাংতে। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন।
এই ড্রয়ের ফলে মুম্বই সাত পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে উঠল। অন্যদিকে নর্থইস্ট দুই পয়েন্ট নিয়ে দশম স্থানেই রইল।
