আইএসএল
ISL 2025/26: আবারও হার মহামেডানের, এগিয়ে গিয়েও জয় অধরা সাদা-কালো ব্রিগেডের…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইএসএলে এখনও জয়ের দেখা পায়নি মহামেডান স্পোর্টিং। ইতিমধ্যেই হাফ ডজন হারে কোণঠাসা সাদা-কালো ব্রিগেড। শুক্রবার পঞ্জাব এফসির বিরুদ্ধে শুরুতে এগিয়ে গিয়েও জয় ছিনিয়ে নিতে পারল না মেহরাজউদ্দিন ওয়াডুর দল। শেষ পর্যন্ত ২-১ গোলে হারতে হল তাদের।
প্রথমার্ধে ২৯ মিনিটের মাথায় ফানাইয়ের গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং। বিরতির সময় এগিয়ে থেকেই সাজঘরে যায় সাদা-কালো ব্রিগেড। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পঞ্জাবের হয়ে সমতা ফেরান এফিয়ং। ৫২ মিনিটে গোল করে পঞ্জাবকে এগিয়ে দেন র্যামিরেজ। আর গোল ব্যবধান না বাড়লেও, তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে পঞ্জাব।
