আইএসএল

ISL 2025/26: দিল্লির বিরুদ্ধে ড্র জামশেদপুরের।

Published

on

রে স্পোর্টজের ওয়েবডেস্ক: নর্থইস্ট-এর কাছে হারের পর এবার দিল্লি স্পোর্টিং এর সাথে আটকে গেল জামশেদপুর। নিকোলা স্টোয়ানোভিচের শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে দিল্লি স্পোর্টিং এর বিরুদ্ধে ড্র করলো জামশেদপুর।

প্রথমার্ধের বেশিরভাগ সময় আক্রমণে আধিপত্য বজায় রাখলেও মাঝেমধ্যে প্রতি আক্রমণে চাপ সৃষ্টি করছিল দিল্লি। ২১ মিনিটে জামশেদপুর রক্ষণভাগের ভুলে বাঁ পায়ের জোরালো সটে বল জালে জড়ান জোসেফ সানি। ১-০ গোলে এগিয়ে যায় দিল্লি স্পোর্টিং।

এরপর একাধিক আক্রমণ গড়েও সমতা ফেরাতে ব্যর্থ হয় জামশেদপুর, আর সুসংগঠিত রক্ষণেই ভরসা রাখে দিল্লির দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জহরলাল নেহেরু স্টেডিয়ামে বৃষ্টি নামায় খেলার গতি কিছুটা কমে গেলেও আক্রমণের ধার কমায়নি জামশেদপুর। অন্যদিকে পাল্টা আক্রমণে সুযোগ খুঁজছিল দিল্লিও। নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে স্টোয়ানোভিচের জোরালো শট জালে জড়িয়ে গেলে সমতা ফেরায় জামশেদপুর।

দিল্লি স্পোর্টিং এর বিরুদ্ধে ড্রয়ের ফলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল জামশেদপুর। এক ম্যাচ বেশি খেলে তারা প্রথম স্থানে থাকা মোহনবাগানের থেকে পিছিয়ে এক পয়েন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version