আইএসএল

ISL 2025/26: চার ম্যাচে চার জয়, লীগ শীর্ষের লড়াই জমিয়ে দিল জামশেদপুর

Published

on

রে স্পোর্টজের ওয়েবডেস্ক: দশ জন নিয়ে খেলেও দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল জামশেদপুর এফসি। শুক্রবার জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আইএসএলের ২০২৫-২৬ মরশুমের ম্যাচে ইন্টার কাশিকে ১-০ গোলে হারাল ‘মেন অফ স্টিল’। ম্যাচের একমাত্র গোলটি করেন দলের অধিনায়ক স্টিফেন এজে। এই জয়ের ফলে টানা চতুর্থ ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রইল জামশেদপুর, শীর্ষে থাকা মোহনবাগানের থেকে তারা পিছিয়ে শুধু গোল পার্থক্যে।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে ১৮ মিনিটে ভিন্সি ব্যারেট লাল কার্ড দেখায় দশ জনে নেমে পড়ে জামশেদপুর। সংখ্যায় পিছিয়ে পড়ার সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে ওঠে ইন্টার কাশি, কিন্তু গোলকিপার গোমেস একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বাঁচান।

৫৭ মিনিটে মাদিহ তালালের নেওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্তভাবে বল জালে জড়িয়ে দেন এজে। বাকি সময় সমতা ফেরাতে চেষ্টা করলেও সফল হয়নি ইন্টার কাশি। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় জামশেদপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version