আইএসএল
ISL 2025/26: চেন্নাইয়ের প্রথম জয়,হেরেই চলেছে কেরালা
রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শনিবার আইএসএলের ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পেল চেন্নাইয়ন এফসি। প্রথমার্ধে ইমরান খানের করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে হার মানতে হল কেরালা ব্লাস্টার্স এফসি কে। এর ফলে ২০২৬ আইএসএল মরশুমের টানা চতুর্থ ম্যাচ পরাজিত হলো কেরালা ব্লাস্টার্স, অন্যদিকে মরশুমে প্রথম জয়ের স্বাদ পেল ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়ন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চেন্নাই দল। একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে বিরতির ঠিক আগে আলবের্তো নোগুয়েরার পাস থেকে গোল করেন ইমরান খান। বল ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে কেরল ব্লাস্টার্স। কেভিন ইয়োক, নিহাল সুদীশ ও আজসাল একাধিক আক্রমণ গড়ে তুললেও চেন্নাইয়িন গোলকিপার মোহাম্মদ নওয়াজ দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন। ম্যাচের এক পরিস্থিতিতে কাছ থেকে পরপর দুটি শট ঠেকিয়ে দেন তিনি।
শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি স্বাগতিকরা। ফলে ছয় বছর পর কোচির মাঠে জয় তুলে নিল চেন্নাইয়িন।
