আন্তর্জাতিক ফুটবল

ফুটবল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করতে চলেছে ইরান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির প্রভাব এবার ফুটবল বিশ্বকাপেও পড়তে পারে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইরানের ক্রীড়ামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান ফুটবল দল বিশ্বকাপে অংশ নেওয়ার মতো পরিস্থিতিতে নেই।” তাঁর কথায়, “দেশের উপর পরপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে, ফলে এই অবস্থায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব নয়।”এর কয়েক ঘণ্টা আগেই অবশ্য ভিন্ন ইঙ্গিত দিয়েছিলেন ফিফা প্রধান জিয়ারি ইনফান্তিনো গাইনি । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর তিনি দাবি করেছিলেন, “ইরানের দলকে খেলতে অনুমতি দেওয়া হয়েছে।” কিন্তু তেহরানের অবস্থান স্পষ্ট হওয়ার পর বিষয়টি নতুন করে জটিল হয়ে উঠেছে।আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের খেলা হওয়ার কথা ছিল নিউ জিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিরুদ্ধে এবং সব ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা।যদি শেষ পর্যন্ত ইরান নাম প্রত্যাহার করে, তা হলে তাদের জায়গায় কোন দল সুযোগ পাবে তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী বিকল্প দল নির্ধারণের একাধিক পথ খোলা রয়েছে—মহাদেশীয় যোগ্যতা তালিকা, প্লে-অফ কিংবা আন্তর্জাতিক ক্রমতালিকার ভিত্তিতে অন্য দেশকে সুযোগ দেওয়া হতে পারে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version