আন্তর্জাতিক ফুটবল
LA LIGA 2025/26: ১১ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষ স্থানে বার্সেলোনা
রে স্পোর্টজ ওয়েবডেস্ক : লা লিগা শিরোপা জয়ের কাছাকাছি পৌছে গেল বার্সেলোনা। গেটাফের ঘরের মাঠে ২-০ গোলে জয় পেল বার্সেলোনা। এই জয়ের ফলে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ১১ পয়েন্ট এগিয়ে রইল হান্সি ফ্লিকের দল। ৩৩ ম্যাচে বার্সার প্রাপ্ত পয়েন্ট ৮৫, রিয়ালের একি সংখ্যাক ম্যাচ খেলে পয়েন্ট ৭৪। প্রথমার্ধে গেটাফের আটোসাটো রক্ষনে বারংবার আটকে যাচ্ছিল বার্সার আক্রমন। তবে প্রথমার্ধের শেষে অতিরিক্ত সময়ে ফের্মিন লোপেস। দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে ব্যাবধান বাড়ায় র্যাসফোর্ড। অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ ৯০ মিনিট এগিয়ে থেকেও ১-১ ড্র করে রিয়াল বেতিসের বিরুদ্ধে। ম্যাচে চোট পেলেন কিলিয়ান এমবাপে। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান নিয়ে ম্যাচের ৮৩ মিনিটে উঠে যান এমবাপে। ফলে ১০মে তে তিনি খেলতে পারবেন কিনা সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে রিয়াল শিবিরে।
