আন্তর্জাতিক ফুটবল

এনজোকে নিয়ে চেলসির বড় সিদ্ধান্ত

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: এনজো ফার্নান্দেসকে নিয়ে জল্পনায় আপাতত স্বস্তিতে চেলসি। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২ কোটি পাউন্ডের কোনও সরকারি প্রস্তাব পায়নি লন্ডনের ক্লাব। চেলসির তরফে দেওয়া ব্রিটিশ সময় বিকেল ৫টার ‘ডেডলাইন’ও শেষ হয়েছে। ফলে এনজোকে নিয়ে পরিস্থিতি এখন পুরোপুরি চেলসির নিয়ন্ত্রণে।

জানা গিয়েছে, মে মাসের শেষ দিকে এনজোর শিবিরকে সম্ভাব্য আগ্রহী ক্লাবগুলির জন্য ১২ কোটি পাউন্ডের একটি মৌখিক ‘এক্সিট ক্লজ’ সংক্রান্ত সুযোগের কথা জানানো হয়েছিল। তবে সেটি নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষ ছিল এবং সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় আপাতত সেই পথ বন্ধ। অর্থাৎ এখন এনজোকে দলে নিতে হলে চেলসির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে হবে আগ্রহী ক্লাবকে।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চর্চায় ম্যানচেস্টার সিটি। গত ৪৮ ঘণ্টায় এনজোর শিবিরের সঙ্গে যোগাযোগ রেখেছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। তবে এখনও চেলসির কাছে কোনও আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি তারা। ভবিষ্যতে সিটি নতুন কোনও প্রস্তাব নিয়ে আলোচনার টেবিলে ফেরে কি না, সেটাই এখন দেখার।

তবে আপাতত ১২ কোটি পাউন্ডের নির্দিষ্ট পথে এনজোকে পাওয়ার সুযোগ নেই। ফলে চেলসির সঙ্গে আলোচনাই একমাত্র রাস্তা ম্যানচেস্টার সিটির সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version