আন্তর্জাতিক ফুটবল

সিটিকে উড়িয়ে নতুন মরশুমের প্রথম ট্রফি আর্সেনালের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নতুন মরশুমের শুরুতেই ট্রফি জয়ের স্বাদ পেল আর্সেনাল। ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড জিতে নিল মিকেল আর্তেতার দল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে এনজো মারেসকার দলকে কার্যত দাঁড়াতেই দেয়নি গানার্সরা।

ম্যাচ শুরুর মাত্র ২৩ সেকেন্ডেই গোল করে ইতিহাস গড়েন রিকার্ডো ক্যালাফিওরি। কমিউনিটি শিল্ডের ইতিহাসে এটিই দ্রুততম গোল। এরপর আর্সেনালের দাপট আরও বাড়ে। কাই হাভার্টজ এবং মার্টিন ওডেগার্ডের গোলে বড় জয় নিশ্চিত করে তারা।গোল করতে না পারলেও আর্সেনালের জার্সিতে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন ক্রিস্টোস জোলিস। প্রথম আনুষ্ঠানিক ম্যাচেই জোড়া অ্যাসিস্ট করে সমর্থকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন তিনি।

অন্য দিকে, পেপ গার্দিওলার দীর্ঘ অধ্যায়ের পর ম্যানচেস্টার সিটির একচ্ছত্র আধিপত্যে যে ফাটল ধরতে শুরু করেছে, এই ম্যাচ তারই ইঙ্গিত বলে মনে করছে ফুটবলমহল। ডিফেন্ডিং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে চার বারই—১৯৯৮, ২০০২, ২০০৪ এবং ২০২৬ সালে—কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল।এ বার লক্ষ্য আরও বড়। নিজেদের ইতিহাসে প্রথম বার টানা দুই মরশুম প্রিমিয়ার লিগ ধরে রাখার স্বপ্ন পূরণ করতে পারে কি না, নজর থাকবে আর্তেতার দলের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version