ফুটবল
ন্যাশভিলের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইন্টার মিয়ামির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের নক আউট পর্বে বড় ধাক্কা ইন্টার মিয়ামির। বৃহস্পতিবার ভোরে প্রথম লেগের ম্যাচে ন্যাশভিলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইন্টার মিয়ামি। গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না লিওনেল মেসি, রডরিগো ডি’পলরা।
মেসি থামতেই, যেন থমকে গেল ইন্টার মিয়ামি। প্রথম থেকেই দুর্দান্ত ফুটবল খেলছিল ন্যাশভিল। মেসিকে আটকে দিয়ে মিয়ামির যাবতীয় আক্রমণ বন্ধ করে দিয়েছিল। নব্বই মিনিট জুড়ে সেভাবে গোলের সুযোগই তৈরি করতে পারল না মিয়ামি। যার ফলে খালি হাতেই মাঠ ছাড়তে হল তাদের। এবার ফিরতি লেগে ঘরের মাঠে কাজটা আরও কঠিন হল লিওনেল মেসিদের জন্য।
