ফুটবল

ভুটানকে পাঁচ গোলে উড়িয়ে দিল ভারতীয় অনূর্ধ্ব-২৩ দল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দুরন্ত ছন্দে ছুটছে ভারতের অনূর্ধ্ব-২৩ দল। অরুণাচল প্রদেশের ইউপিয়ায় গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শীর্ষে উঠে এল ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় নওশাদ মুসার ছেলেদের, তার ফলেই শেষ পর্যন্ত বড় ব্যাবধানে জয় পায় ভারত।
প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল আসছিল না। অবশেষে বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে দূরপাল্লার শটে বল জালে জড়ান রিকি মিতেই হাওবাম, যার ফলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে আক্রমণের আরও ঝাঁজ বাড়ায় সুয়েল আহমেদ ভাটরা। ৫১ মিনিটে দ্রুত ব্যবধান বাড়ান সুহেল আহমেদ ভাট। এই ম্যাচে জোড়া গোল করেন সুহেল।
মাঝে একাধিকবার ভুটানের রক্ষণ ভাগের ফুটবলাররা গোললাইন থেকে বল ফিরিয়ে দিলেও শেষরক্ষা হয়নি। বদলি হিসেবে নেমে ৭৯ মিনিটে টোম্বা সিং হাওবাম দূর থেকে জোরালো শটে তৃতীয় গোলটি করেন। ৮১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোলটি করেন সুহেল আহমেদ ভাট। এরপর সুহেলের দারুণ পাস থেকে মহম্মদ আজসাল ৮৫ মিনিটে পঞ্চম গোলটি করে ব্যবধান আরও বাড়ান।
এই জয়ের ফলে সমান পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে উঠে এসেছে ভারত। এবার ৩১ মার্চ তাজিকিস্তানের বিরুদ্ধে নির্ধারক ম্যাচে নামবে ব্লু কাবসরা। সেই ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে ভারতের, যা ভারতীয় ফুটবলের জন্য এক উজ্জল ভবিষ্যতের রাস্তা খুলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version