আইএসএল

ISL 2025/26: মরশুমের প্রথম ম্যাচেই গোয়াকে আটকে চমক ইন্টার কাশির।

Published

on

ISL 2025/26: মরশুমের শুরুটা লড়াই দিয়ে করল এফসি গোয়া শনিবার ফতোর্দার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইন্টার কাশির বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করেই অভিযান শুরু করল গৌরসরা।ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখে নিজেদের ছন্দ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে গোয়া। ঘরের মাঠে সমর্থকদের সামনে আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধের যোগ করা সময়ে চমক দেয় ইন্টার কাশি। ৪৫+২ মিনিটে প্রসান্ত কারুথাদাথকুনি সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে দেন অতিথিদের।বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে গোয়া। সমতা ফেরাতে একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। ম্যাচের মোড় ঘোরে ৮০ মিনিটে। নেমিলকে পেনাল্টি বক্সের ভিতরে ফাউল করায় লাল কার্ড দেখেন ইন্টার কাশির গোলরক্ষক লুইস তারেস। পেনাল্টি থেকে শান্ত মাথায় গোল করে দলকে সমতায় ফেরান দেজান দারাজিচ।গতি বাড়াতে বেঞ্চ থেকে নামানো হয় আবদুল রাবিহ, রেনিয়ের ফার্নান্দেজ, সাহিল তাভোরা ও ঈশান পণ্ডিতাকে। অতিরিক্ত একজন ফুটবলার নিয়ে খেললেও জয়সূচক গোল আর আসেনি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ে দুই দল।ম্যাচের পর গোয়ার প্রধান কোচ স্বীকার করেন, প্রথমার্ধে দলের পারফরম্যান্সে তিনি হতাশ ছিলেন। তবে দ্বিতীয়ার্ধে উন্নতি চোখে পড়েছে বলেও জানান তিনি।এই ড্র দিয়েই নতুন মরশুমে লড়াইয়ের বার্তা দিল এফসি গোয়া—পিছিয়ে থেকেও ফেরার মানসিকতা যে তাদের আছে, তা প্রথম ম্যাচেই স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version