ফুটবল

IFL 2025/26: লুকার জোড়া গোলে লাজং বধ ডায়মন্ডের

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন : শিলংয়ের এসএসএ স্টেডিয়ামে শিলং লাজংয়ের বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল ডায়মন্ড হারবার এফসি । লুকা মাজেনের করা জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতল ডিএইচএফসি। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ডায়মন্ড হারবার।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কিবুর দল। দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন লুকা। পরে ডানদিক থেকে জবি জাস্টিনের ক্রস থেকে নিখুঁত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।দ্বিতীয়ার্ধে দ্রুত কাউন্টার আক্রমণ থেকে গ্ল্যাডি খারবুলি একটি গোল শোধ করেন। শেষদিকে দুই দলই সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি। ফলে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে কিবু ভিকুনার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version