ফুটবল

IFL 2025/26: নামধারী ম্যাচের আগে মাঠ নিয়ে চিন্তায় ডায়মন্ড কোচ কিবু ভিকুনা

Published

on

রে স্পোর্টজের ওয়েবডেস্ক : লিগের প্রথম স্থানে থেকে নামধারী বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ডায়মন্ড হারবার। মঙ্গলবার বিকেল ৪টার সময় নামধারির মাঠে মুখোমুখি হবে দুই দল। তার আগে সাংবাদিক সম্মেলনে মাঠের ঘাস নিয়ে অসন্তোষ শোনা গেল ডায়মন্ড কোচ কিবু ভিকুনার গলায়। তিনি বললেন, “পর পর বেশ কয়েকটি ম্যাচ আমরা কৃত্রিম ঘাসের মাঠে খেলেছি, আবার ন্যাচারাল মাঠে ফিরছি। এতে চোটের চিন্তা বাড়ে, ফুটবলারদের রিকভারি করতে অসুবিধা হয়। এই পরিবর্তনের ফলে সমস্যায় পড়তে পারে ফুটবলাররা।”লিগ টেবিলের বেশ নিচের দিকে আছে নামধারী, তাই কি দলে পরিবর্তন আনতে চান কিবু? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি আমার সেরা একাদশই মাঠে নামাব। হলুদ কার্ডের জন্য মেলরয় আসিসি নেই, বাকি দল প্রস্তুত। আমার প্রথম একাদশই আমার সেরা একাদশ হবে।”কিবুর মতোই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএইচএফসির স্প্যানিশ ডিফেন্ডার কোয়ার্তাজা। তাকে দলের ডিফেন্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের আরও উন্নতি করতে হবে, ক্লিনশিট রাখতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version