ফুটবল

IFL 2025/26: আইজলকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে ডায়মন্ড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : দুর্দান্ত ফর্মে ছুটছে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। আইএফএল ২০২৫-২৬ মরশুমে টানা তৃতীয় জয়ে এবার শীর্ষস্থান দখল করল তারা। আইজলের ঘরের মাঠে আইজল এফসিকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল ডায়মন্ড হারবার। জোড়া গোলে জয়ের নায়ক অ্যান্টনিও মোয়ান। ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখালেও গোলের মুখ খুলতে পারেনি কিবু ভিকুনার দল। গোলের কাছে পৌঁছেও আইজলের দৃঢ় রক্ষণে বারবার আটকে পড়ছিল তারা। পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করেও সফল হতে পারেনি আইজল এফসি।বিরতির পরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোয়ান। ৪৬ মিনিটে প্রতিপক্ষের ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় জালে জড়িয়ে দেন তিনি, ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ডিএইচএফসি। সমতায় ফেরার চেষ্টা করলেও আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা পায়নি আইজল।৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন অ্যান্টনিও মোয়ান। ম্যাচের শেষদিকে কুয়াশার কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলেই রাখে ডায়মন্ড হারবার। অতিরিক্ত সময়েও প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়ে জয় নিশ্চিত করে তারা।এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে উঠে এল ডায়মন্ড হারবার, আর আইজল নেমে গেল সপ্তম স্থানে। পরপর দুটি অ্যাওয়ে ম্যাচে জিতে শিরোপার দৌড়ে জোরাল দাবিদার হয়ে উঠল ডায়মন্ড হারবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version