আন্তর্জাতিক ফুটবল

গ্যাব্রিয়েলের জোড়া গোলে হার বাঁচাল সান্তোস

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শেষ মুহুর্তে পেনাল্টি থেকে গোল করে সান্তোসের পরাজয় রুখে দিলেন গ্যাব্রিয়েল। ব্রাজিলিয়ান সিরি এ-তে মিরাসলের বিরুদ্ধে নেইমারকে ছাড়াই মাঠে নেমেছিল সান্তোস। চোটের কারণে দলে ছিলেন না নেইমার। ম্যাচের শুরুতেই ২১ মিনিটে এগিয়ে যায় মিরাসল। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটের মাথায় ফের গোল হজম করে সান্তোস। অবশেষে ৮০ মিনিটে গ্যাব্রিয়েলের গোলে ব্যবধান কমে। ম্যাচের শেষ মুহুর্তে পেনাল্টি পায় তারা। ৮৮ মিনিটে সমতাসূচক গোলটি করে দলের হারা বাঁচান গ্যাব্রিয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version