আন্তর্জাতিক ফুটবল

EPl 2025/26: লন্ডন দখল গানার্সদের, তৃতীয় স্থানে উঠে এলো রেড ডেভিলসরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পর পর দুটো ডার্বি জিতে লন্ডন দখল আর্সেনালের। রবিবার রাতে ইপিএলএর লন্ডন ডার্বিতে মুখোমুখি হয়েছিল চেলসি ও আর্সেনাল। নর্থ লন্ডন ডার্বিতে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর আর্তেতার দল নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নেমেছিল পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে। দুই অর্ধে দু গোল করে ২-১ ব্যাবধানে তিন পয়েন্ট নিজেদের ঘরে তুলল আর্সেনাল। ম্যাচের তিনটি গোলই আসে কর্নার থেকে, ফলে বলাই যায় সেটপিসই হয়ে ওঠে ফল নির্ধারণের প্রধান অস্ত্র।

শুরুর পাঁচ মিনিটেই এগিয়ে যেতে পারত আর্সেনাল। চেলসি গোলকিপার স্যঞ্চেজ নিজের ভুলে বল তুলে দেয় গোকরেশকে, যদিও খুব দ্রুততার সাথে পরিস্থিতি সামলে নেন তিনি। ৭ মিনিটে চেলসি তারকা কোল পালমারের বল লক্ষ্য ভ্রষ্ট হয়। চেলসি তারকা পালমারকে আজ নতুন ভূমিকায় মাঠে নামিয়েছিলেন চেলসি কোচ। ২১ মিনিটে সাকার ভাসিয়ে দেওয়া কর্নার থেকে দুরন্ত হেডে গোল করে দলকে লিড এনে দেন সেলিবা। সেটপিস থেকে গোল করা যেন অভ্যাসে পরিনত করেছে আর্সেনালের দুই দীর্ঘদেহী ডিফেন্ডার। প্রথমার্ধের শেষ দিকে জেমসের নেওয়া কর্নার আর্সেনাল ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে সমতা ফেরায় চেলসি। ১-১ অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে চেলসি আক্রমণের ঝাঁজ বাড়ালেও ডেভিড রায়া একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে আর্সেনালকে বাঁচান। ৬৬ মিনিটে ডেকল্যান রাইসের কর্নার থেকে টিম্বারের হেডে ফের এগিয়ে যায় আর্সেনাল। তিন মিনিট পর পেদ্রো নেতো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জন হয়ে পড়ে চেলসি। ম্যাচের একদম শেষদিকে চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেদ্রো গোল করেই ফেলেছিলেন, তবে অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়। ২-১ ব্যবধানে ম্যাচ জিতে লিগে নিজেদের প্রথম স্থান ধরে রাখল আর্সেনাল।

ইপিএলের অন্য ম্যাচে পিছিয়ে পরেও জয় ছিনিয়ে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তারা। এই জয়ের ফলে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version