আন্তর্জাতিক ফুটবল

EPL 2025/26: ড্র করে চিন্তায় মিকেল আর্তেতা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল আর্সেনাল। লিগ টেবিলের শেষ স্থানে থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে ২-২ ড্র করল মিকেল আর্তেতার দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় আর্সেনালকে। পঞ্চম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন বুখায়ো সাকা। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ব্যবধান বাড়িয়ে ২-০ করেন আর্সেনাল।

কিন্তু সেখান থেকেই ম্যাচে নাটকীয় মোড়। পাঁচ মিনিটের মধ্যেই বুয়েনোর গোলে ব্যবধান কমায় উলভারহ্যাম্পটন। শেষ মুহূর্তে চাপ বাড়তেই অতিরিক্ত সময়ে পরিবর্ত হিসেবে নামা ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি আত্মঘাতী গোল করে বসেন। ফলে নিশ্চিত জয় হাতছাড়া হয় আর্সেনালের। এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমে দাঁড়াল পাঁচ পয়েন্ট, যা ভাবনার কারণ হতে পারে আর্তেতার কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version