ইস্টবেঙ্গল

কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি অ্যান্টন সজবার্গ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ফুটবলারের নাম। অবশেষে শিলমোহর পড়ল। রে স্পোর্টজ আগেই জানিয়েছিল চলতি মরশুমের জন্য ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপাতে চলেছেন ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্টন সজবার্গ। অপেক্ষা ছিল ভিসা হাতে পাওয়ার। সোমবার রাতে ভিসা হাতে পান অ্যান্টন। বুধবার সকালে কলকাতায় পা রাখলেন তিনি। ইতিমধ্যেই নর্থইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে আইএসএল অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন নবাগত স্ট্রাইকার ইউসেফ। ইউসেফের বিকল্প হিসাবেই অ্যান্টন সজবার্গকে দলে নেওয়া হয়েছে। খুব শীঘ্রই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। এবার কবে থেকে তাকে মাঠে নামতে দেখা যায়, সেটা দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version