ইস্টবেঙ্গল

DURAND CUP 2026: বদলার লড়াই ইস্টবেঙ্গলে, ক্লান্তিই চিন্তা বাগানের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বাইশ বছর ডুরান্ড কাপ জেতেনি ইস্টবেঙ্গল। ডার্বি হেরে চলতি মরশুমে ডুরান্ড কাপ অভিযান শুরু করেছিল লাল-হলুদ ব্রিগেড। ফাইনালেও সেই বড় ম্যাচ। এবার বদলা নেওয়ার পালা। রবিবার বড় ম্যাচ জিতে সব হিসাব বদলে দিতে চান ইস্টবেঙ্গল হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বৃহস্পতিবার শিলংয়ে সেমিফাইনাল খেলে শুক্রবার কলকাতায় ফিরেছেন মোহনবাগান ফুটবলাররা। প্যানাজিওটিসের দলের মূল প্রতিপক্ষ এখন ক্লান্তি। মাত্র এক দিনের প্রস্তুতিতে ফাইনাল খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। প্রতিপক্ষের এই দুর্বল জায়গায় আঘাত আনতে চাইছেন হাবাস। তাই শনিবার শেষ মুহুর্তের প্রস্তুতি বাতিল করলেন। অন্যদিকে, ক্লান্তির বিরুদ্ধে লড়াই করতে পুরোদমে গা ঘামালেন বাগান ফুটবলাররা।

চলতি ডুরান্ড কাপে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলার দুই প্রধান। তবে খাতায়-কলমে এবং ধারে-ভারে কিছুটা এগিয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। যদিও এখনও পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে পারছেন না প্যানাজিওটিস দিলেম্পেরিস। চোটের জন্য ডেজান দ্রাজিচকে ছাড়াই ইস্টবেঙ্গল বধের পরিকল্পনা করছেন বাগান কোচ। মিগুয়েল এবং ছাংতেও এখনও প্রথম একাদশের পরিকল্পনায় নেই। বাকি তিন বিদেশি শুরু থেকেই খেলতে পারেন। তবে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারাতে অভিজ্ঞতার উপরেই জোর দিচ্ছেন বাগান কোচ। তবে দলের ফিটনেস নিয়ে যথেষ্ট চিন্তিত তিনি। শনিবার অনুশীলনের সিংহভাগ সময় ফিজিক্যাল ট্রেনিংয়েই মগ্ন ছিলেন বাগান ফুটবলাররা। ঘড়ি ধরে মাপা সময় ম্যাচ প্র‍্যাক্টিস করালেন প্যানোস। আশার খবর, ডার্বিতে শুরু থেকেই খেলতে পারেন জেমি ম্যাকলারেন। বাকি দলে বদলের সম্ভবনা নেই।

অন্যদিকে, প্রথম একাদশে একাধিক পরিবর্তন নিয়েই ডার্বিতে মাঠে নামতে পারেন আন্তোনিও লোপেজ হাবাস। যদিও কোনওরকম অজুহাতকে অস্ত্র করতে চান না তিনি। দলের সকলকে চাপমুক্ত রাখতে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে অনুশীলন বাতিল করেন ইস্টবেঙ্গল হেড কোচ। বড় ম্যাচের আগে এমন সাহসী সিদ্ধান্তে অবাক বাংলার ফুটবল মহল। তবে বড় ম্যাচের প্রথম একাদশে বেশ কিছু সূক্ষ্ম পরিবর্তন করতে পারেন হাবাস। গত ম্যাচের সঙ্গে তুলনা করলে জেসিন টিকের পরিবর্তে দলে ফিরছেন লালচুংনুঙ্গা। সেক্ষেত্রে লেফট মিড পজিশনে দেখা যেতে পারে জয় গুপ্তকে। এডমুন্ডের পাশে আক্রমণের দায়িত্ব সামলাবেন ডানি রামিরেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version