আইএসএল

ডার্বি নিয়ে এখনই ভাবতে নারাজ দিমি!

Published

on

আইএসএল শুরুর আর মাত্র তিন দিন বাকি। তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মোহনবাগান কোচ সের্জিও লোবেরা। বুধবার যুবভারতীর অনুশীলনে খুঁটিনাটি সব দিক ঝালিয়ে নিতে দেখা গেল তাঁকে। প্রথমে হালকা ফিজিক্যাল ট্রেনিংয়ের পর দলকে দুই ভাগে ভাগ করে অনুশীলন ম্যাচ খেলানো হয়। এক দলে ডিফেন্সে মেহতাব ও আলবার্তো, সাইড ব্যাকে শুভাশিষ ও নবাগত অময়, মাঝমাঠে সাহাল, আপুইয়া ও অনিরুদ্ধ থাপা এবং আক্রমণে রবসন, দিমি ও লিস্টন কোলাসো ছিলেন। অন্য দলে ছিলেন টম, দীপক টাংরি, মনভীর ও ম্যাকলারেনরা। ২-০ গোলে জয়ী হয় রবসনদের দল। প্রথম অর্ধে গোল করেন সাহাল, দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গোল করেন কিয়ান। অনুশীলনের পর অময় বলেন, “মোহনবাগানে ফিরতে পেরে ভালো লাগচ্ছে আর কোচ তো আমার চেনাই। আর বাকি ভারতীয় ফুটবলার সবাইকে আমি চিনি, সবাই আমার বন্ধুর মতোই।” দিমিত্রি পেত্রাতোস বলেন, “যে দলই আসুক, পরিস্থিতি যাই হোক, আমরা আমাদের সেরা ফুটবলটা খেলব। আগে আমাদের প্রতিযোগিতার শুরুটা ভাল করতে হবে। ডার্বি নিয়ে এখনই ভাবার সময় আসেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version