ফুটবল

প্রথম ম্যাচেই জয়ের লক্ষ্যে ডায়মন্ড হারবার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক :২৮ তারিখ থেকে শুরু হচ্ছে এ মরসুমের আই-লিগ থুরি ইন্ডিয়ান ফুটবল লীগ । দেশের দ্বিতীয় সর্বোচ্চ ডিভিশনের প্রথম ম্যাচেই মুখোমুখি ডায়মন্ড হারবার এফসি ও শ্রীনিধি ডেকান। কল্যাণী স্টেডিয়ামে বিকেল ৬টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।

টুর্নামেন্টে এটাই ডায়মন্ড হারবারের প্রথম মরসুম।ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কথা বলেন কোচ কিবু ভিকুনা ও ফুটবলার লুকা মাচেন। প্রথম মরসুমে লক্ষ্য কী? কিবু বলেন, “সব দলই কঠিন সময় পার করেছে। সবাই চেয়েছে দ্রুত ফুটবল শুরু হোক। শেষ মুহূর্তে দল গুছিয়েছে সবাই। ডেম্পো ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দলকেও টক্কর দিচ্ছে। তাই সব দলই প্রস্তুত।”

ছোট লিগ বলে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। কিবুর কথায়, “লীগ ছোটো। তাই প্রতিটা ম্যাচই আমাদের কাছে ফাইনালের মতো। গোল পার্থক্য বাড়িয়ে রাখার দিকেও নজর থাকবে। তবে আমরা ম্যাচ ধরে ধরে এগোব।”

নতুন বিদেশি ফুটবলার হুগো দিয়াজ ও অ্যান্টনিও মোয়ানোকে নিয়ে আশাবাদী কোচ। তিনি বলেন, “আমাদের পাঁচজন বিদেশিই পুরো ফিট। নতুনরা এখনও খেলেনি, কিন্তু তারা প্রস্তুত।”

লুকা বলেন, “ছ’মাস ধরে অপেক্ষা করছি মাঠে নামার জন্য। আলাদা করে মোটিভেশন লাগে না। আমরা তৈরি।” কলকাতায় খেলতে পেরে খুশিও তিনি।প্রথম ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়েই নামছে ডায়মন্ড হারবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version