Connect with us

চেলসিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই জমিয়ে দিল সিটি

রে স্পোর্টজের ওয়েব ডেস্ক : প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে উত্তেজনা বাড়িয়ে দিলো ম্যাঞ্চেস্টার সিটি । স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে থাকা আর্সেনালের কাছাকাছি পৌঁছে গেল সিটি।
প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ঝড় তোলে সিটি। ৫১ মিনিটে নিকো রেইলি হেডে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। মাত্র ছয় মিনিট পর চেরকির পাস থেকে গোল করেন মার্ক গুয়েই। এরপর ৬৮ মিনিটে জেরিমি ডকু প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে তৃতীয় গোলটি করে ৩ পয়েন্ট নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটির পক্ষে।
এই জয়ের ফলে শিরোপা দৌড়ে বড় সুবিধা পেল সিটি, বিশেষ করে তারা আরসোনালের থেকে এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্টে রয়েছে। অন্যদিকে এই হারে চেলসির চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার স্বপ্ন ধাক্কা খেল। বর্তমানে তারা ষষ্ঠ স্থানে রয়েছে এবং পঞ্চম স্থানে থাকা লিভারপুল এফসির থেকে সমান ম্যাচ খেলে ৪ পয়েন্টে পিছিয়ে।
এরপরের ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। আশা করা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে এটাই হতে চলেছে এই মরশুমের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা