ফুটবল

নাইরোবিতে ফিফা সিরিজ খেলবে ভারতীয় মহিলা ফুটবল দল — সেমিফাইনালে ভারতের মুখোমুখি কেনিয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী এপ্রিল মাসে ২০২৬ ফিফা সিরিজে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় মহিলা ফুটবল দল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক প্রীতি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে নাইরোবির নায়ায়ো ফুটবল স্টেডিয়ামে।
এপ্রিলের আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের প্রথম ম্যাচ ১১ এপ্রিল, যেখানে সেমিফাইনালে কেনিয়ার মুখোমুখি হবে ভারত। একই দিনে বিকেল অন্য সেমিফাইনালে মালাউইর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।


সেমিফাইনালে বিজয়ী দুই দল ১৫ এপ্রিল ফাইনাল ম্যাচ খেলবে। পরাজিত দুই দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে। উল্লেখযোগ্য বিষয়, কোনও ম্যাচ ড্র হলে অতিরিক্ত সময় নয়, সরাসরি পেনাল্টি শুটআউটের মাধ্যমেই ফলাফল নির্ধারিত হবে।
ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী চার দলের মধ্যে ভারত (৬৭তম) দ্বিতীয় স্থানে রয়েছে। অস্ট্রেলিয়া (১৫তম) সবচেয়ে এগিয়ে, আর কেনিয়া (১৩৩তম) ও মালাউই (১৫৩তম) তুলনামূলকভাবে পিছিয়ে।
২০২৪ সালে শুরু হওয়া ফিফা সিরিজের মূল উদ্দেশ্য হল বিভিন্ন কনফেডারেশনের দলগুলির মধ্যে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে বিশ্ব ফুটবলের বিকাশে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়েছে ফিফা।
সূচি সংক্ষেপ:
১১ এপ্রিল, ১৬:৩০ — অস্ট্রেলিয়া বনাম মালাউই
১১ এপ্রিল, ২০:৩০ — কেনিয়া বনাম ভারত
১৫ এপ্রিল, ১৬:৩০ — তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
১৫ এপ্রিল, ২০:৩০ — ফাইনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version