আন্তর্জাতিক ফুটবল
UCL 2024/25: সেল্টিককে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বায়ার্ন। বিদায় এসি মিলানের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে সেল্টিককে ২-১ গোলে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। তবে মঙ্গলবার মিউনিখে সেল্টিককে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিল বায়ার্ন। অপরদিকে ফেইনুর্ডের কাছে হেরে বিদায় নিয়েছে এসি মিলান। শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ক্লাব ব্রুজ এবং বেনফিকাও।
মঙ্গলবার নিকোলাস কুয়েনের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। তবে আলফোন্সো ডেভিসের গোলে সমতায় ফেরে তারা। গত ম্যাচের ফলাফল এবং এই ম্যাচের ১-১ ফলাফল মিলিয়ে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে শেষ ষোলোয় জায়গা পাকা করে বায়ার্ন মিউনিখ। অপরদিকে ফেইনুর্ডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে প্রতিযোগিতার দ্বিতীয় সফলতম ক্লাব এসি মিলান। প্রথম পর্বে ০-১ এ হেরেছিল তারা। প্রথমে ফেইনুর্ড প্রাক্তন সান্তিয়াগো জিমেনেজের গোল এগিয়ে গেলেও ৭৩ মিনিটে ফেইনুর্ডের জুলিয়ান কারাঞ্জা গোলে দুই ম্যাচের ফলাফল মিলিয়ে ম্যাচ যেতে ফেইনুর্ড। এদিকে সব মিলিয়ে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে পর্তুগালের ক্লাব বেনফিকা। আটালান্টাকে ৩-১ গোল হারিয়ে প্রি-কোয়ার্টারে পৌঁছেছে ক্লাব ব্রুজও। জোড়া গোল করেছেন চেমসডিন তালবি।
আন্তর্জাতিক ফুটবল
ঐতিহাসিক রাতে ব্রাজিলের বিরুদ্ধে লড়াই করেও হার ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিহাসের মঞ্চে লড়াইটা শেষ পর্যন্ত ভারতের পক্ষে কঠিনই হল। শনিবার সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ০-৪ গোলে হারল ভারত। তবে বড় ব্যবধানে হারলেও ম্যাচের শুরুতে সাহসী ফুটবল উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছে খালিদ জামিলের দল।
প্রথম ২৫ মিনিট ভারত বেশ সংগঠিত ছিল। জমাট রক্ষণে ব্রাজিলের আক্রমণ আটকে রেখে পাল্টা আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করছিলেন মনবীর সিং, রায়ান উইলিয়ামসরা। কিন্তু ২৮ মিনিটে এস্তেভাও ডান দিক থেকে ভিতরে ঢুকে বাঁ পায়ের শটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ দিকে পেদ্রো ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রকে তুলে নেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাঁর জায়গায় নামা স্যামুয়েল লিনোই হয়ে ওঠেন ম্যাচের নায়ক। ৫৮ মিনিটে পেদ্রোর পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি। ইনজুরি সময়ে আরও একটি গোল করে নিজের জোড়া পূর্ণ করেন লিনো।
ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু প্রথমার্ধে ভিনিসিয়ুসের কয়েকটি প্রচেষ্টা আটকালেও দ্বিতীয় গোলের ক্ষেত্রে তাঁর ভুল ব্রাজিলকে বড় সুবিধা দেয়। তবু ভারতীয় দলের লড়াই, বিশেষ করে ম্যাচের শুরুর দিকের রক্ষণাত্মক সংগঠন, এই ঐতিহাসিক ম্যাচ থেকে কিছু ইতিবাচক দিক তুলে দিয়েছে।
ফলাফল ভারতের পক্ষে না গেলেও ব্রাজিলের বিরুদ্ধে প্রথম সিনিয়র পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার অভিজ্ঞতা ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে স্মরণীয় হয়ে রইল।
আন্তর্জাতিক ফুটবল
কলকাতায় পা রাখার আগেই পেলে এবং মোহনবাগানকে নিয়ে বিশেষ বার্তা ব্রাজিলের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ব্রাজিলের বিরুদ্ধে ভারতের বহু প্রতীক্ষিত ম্যাচের আগে কলকাতায় পেলের স্মৃতি উসকে দিল ব্রাজিল ফুটবল। কলকাতায় পা রাখার আগেই নিজেদের সমাজমাধ্যমে একটি দীর্ঘ বার্তায় ৪৯ বছর আগে ফুটবলের রাজা পেলের এই শহরে আসার কথা স্মরণ করল তারা। বিশেষ করে মোহনবাগানের বিরুদ্ধে সেই ঐতিহাসিক ম্যাচের উল্লেখ করেছে ব্রাজিল।
১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর ফুটবলজীবনের শেষ পর্বে নিউ ইয়র্ক কসমসের জার্সি পরে কলকাতার মাটিতে পা রেখেছিলেন পেলে। তাঁকে এক ঝলক দেখতে সেদিন বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। এরপর ইডেন গার্ডেন্সে ঐতিহ্যশালী মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ফুটবলের কিংবদন্তি।
ব্রাজিলের বার্তায় বলা হয়েছে, পেলের উপস্থিতিকে কেন্দ্র করে গোটা শহর কার্যত উৎসবে মেতে উঠেছিল। কিংবদন্তিকে দেখতে ইডেন গার্ডেন্সে দর্শকদের ঢল নেমেছিল। ম্যাচটি শেষ হয়েছিল ২-২ গোলে। পেলে সেই ম্যাচে প্রায় ৩০ মিনিট মাঠে ছিলেন। তাঁর সতীর্থদের মধ্যে ছিলেন ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অধিনায়ক কার্লোস আলবের্তো তোরেসও।
প্রায় পাঁচ দশক পর ফের ব্রাজিল কলকাতায়। আর সেই ম্যাচের আগে পেলের স্মৃতি স্মরণ করে ফুটবলপ্রেমীদের আবেগ আরও উসকে দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আন্তর্জাতিক ফুটবল
কোচের সঙ্গে সংঘাত, পর্তুগাল শিবির ছাড়লেন রোনাল্ডো! অবসরের জল্পনা…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পর্তুগাল শিবিরে আচমকাই তৈরি হয়েছে বিতর্ক। কোচ জর্জে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে অনুশীলন শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো—এমনই দাবি করা হয়েছে প্রতিবেদনে। এর পাশাপাশি, পর্তুগাল জাতীয় দলের হয়ে তাঁর ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জল্পনা।
নরওয়ে ও ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোর অনুপস্থিতি নিয়ে আগেই আলোচনা হয়েছিল। সেই সময় থেকেই প্রশ্ন উঠেছিল, তিনি কি আর জাতীয় দলের জার্সিতে খেলবেন? পরিস্থিতি আরও জটিল হয় জেসুসের মন্তব্যের পর। পর্তুগালের কোচ স্পষ্ট করে জানান, দলের খেলোয়াড়দের কখন খেলাবেন বা কতক্ষণ মাঠে রাখবেন, সেই সিদ্ধান্ত একান্তই তাঁর। কোনও ফুটবলার তাঁর সিদ্ধান্ত বদলাতে পারবেন না।
যদিও জেসুস দাবি করেছিলেন, রোনাল্ডোর সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। তাঁর কথায়, চোটের কারণে আগের দিন রোনাল্ডো অনুশীলন করেননি, তবে পরের দিন তিনি অনুশীলনে যোগ দেবেন।
কিন্তু বাস্তবে রোনাল্ডোকে অনুশীলনে দেখা যায়নি। বরং কয়েক মিনিটের মধ্যেই পর্তুগিজ ফুটবল ফেডারেশনের একটি কালো ভ্যানে করে পার্কেন স্টেডিয়াম থেকে তাঁকে বেরিয়ে যেতে দেখা যায়। ফলে রোনাল্ডোর জাতীয় দল-ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।
-
ফুটবল4 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল4 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল4 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল4 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল4 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল2 months agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল4 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
