আন্তর্জাতিক ফুটবল

লেভেন্তেকে হারিয়ে শীর্ষ স্থান ফিরে পেল বার্সেলোনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এক সপ্তাহ আগেই লা লিগায় শীর্ষ স্থান খুইয়েছিল বার্সেলোনা। রবিবার রাতে লেভেন্তের বিরুদ্ধে সহজ জয়, আবার লিগ টেবিলের শীর্ষে পৌঁছে দিল স্প্যানিশ জায়ান্টদের। কোপা দেল রে-তে আতলেতিকো মাদ্রিদ এবং লিগে জিরোনার কাছে হারের পর চাপ বাড়ছিল হ্যান্সি ফ্লিকের দলের উপর। লেভান্তের বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। ম্যাচ শুরুর ৪ মিনিটের মধ্যেই বার্সেলোনাকে এগিয়ে দেন মার্ক বের্নাল। ৩২ মিনিটে ব্যবধান বাড়ায় বার্সা। দ্বিতীয়ার্ধে ফার্মিন লোপেজের গোলে জয় নিশ্চিত করে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ের ফলে ২৫ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version