ইস্টবেঙ্গল

হাই প্রেসিং অনুশীলন আল আরবির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নতুন মরশুম এখনও শুরু হয়নি কুয়েতে, ২৫ আগস্ট থেকে পর্দা উঠবে তাঁদের ঘরোয়া লিগের। তার আগেই ১২ আগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জনকারী ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে হবে আল আরবিকে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কুয়েতের এই ক্লাব।

তুরস্কে চারটি প্রস্তুতি ম্যাচ খেলে নির্ধারিত সময়ের চারদিন আগেই কলকাতায় পৌঁছে যায় আল আরবি। প্রথম দিন হোটেলে জিম সেশন সারার পর দ্বিতীয় দিন থেকেই যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনে নেমে পড়ে লুকাস শ্যালনরা। সন্ধ্যা ছ’টায় অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও প্রায় কুড়ি মিনিট আগেই মাঠে পৌঁছে যান ফুটবলার ও কোচিং স্টাফরা। মূল লক্ষ্য ছিল কলকাতার আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া।

মজার ঘটনা, পাশের মাঠে অনুশীলন করছিল মোহনবাগান। তাদেরই প্রতিপক্ষ ভেবে প্রথমে খানিক বিভ্রান্ত হন আল আরবির ফুটবলাররা। তবে দ্রুতই ফোকাস ফেরে অনুশীলনে। কোচ গোরান সাবলিচ রিজার্ভ দলকে ইস্টবেঙ্গলের কৌশলে সাজিয়ে ডাবল পিভট ও হাই প্রেসিং অনুশীলন করান। এর বিপরীতে মূল দলকে ৩-৪-৩ ফর্মেশনে কাউন্টার প্রেস ও লং বল কাউন্টার করিয়ে পরীক্ষা করে দেখেন। এভাবেই প্রায় দু’ঘন্টার কড়া অনুশীলনে দলকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন সাবলিচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version